Krishnanagar Rajbari Durga Puja: চিরতরে বন্ধ হয়ে গেল সিঁদুর খেলা! পুজোর আগেই বিষাদের খবর কৃষ্ণনগর রাজবাড়িতে, কেন এই সিদ্ধান্ত, নিজেই জানালেন রাণীমা

Krishnanagar Rajbari Durga Puja: কৃষ্ণনগর রাজবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজোয় এবার থেকে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজপরিবারে শোকের ছায়া থাকায় পুজোর জৌলুস কমলেও সমস্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ম মেনে পালিত হচ্ছে।

কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ:  ঐতিহ্যবাহী কৃষ্ণনগর রাজবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজোয় এবার আনন্দের মাঝেও নেমে এসেছে বিষাদের ছায়া। রাজপরিবারে সম্প্রতি শোকের ছায়া নেমে আসায় এবং কালাশৌচ চলায় এ বছর দুর্গাপুজো কিছুটা অনাড়ম্বরভাবেই উদযাপিত হচ্ছে।

এ বিষয়ে রাজবাড়ির বধূ তথা ‘রাণীমা’ অমৃতা রায় জানিয়েছেন, তাঁর স্বামীর প্রয়াণের কারণে এবার রাজবাড়ির পুজোর জৌলুস ও উৎসবের আড়ম্বর অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে তিনি ঘোষণা করেছেন, এ বছর থেকে কৃষ্ণনগর রাজবাড়িতে বিজয়া দশমীর ঐতিহ্যবাহী সিঁদুর খেলা চিরতরে বন্ধ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *